বিশেষ ঘোষণা

বিশেষ ঘোষণাঃ বেশ কিছু পত্রিকা সম্পূর্ণ না পাওয়া গেলেও আমরা পোষ্ট করেছি এই বলে যে, পরে মিসিং পেজ গুলো পাওয়া গেলে নতুন লিঙ্ক দেওয়া হবে। সংশ্লিষ্ট ম্যাগাজিনের পেজে গিয়ে সংখ্যাটির ওপর ক্লিক করলে নির্দিষ্ট সংখ্যাটি খুলে যাবে। আপাতত চিল্ড্রেন্স ডিটেকটিভের এপ্রিল, ১৯৮২, শুকতারার শ্রাবণ, ১৪০০,কিশোর মন মে ০১, ১৯৮৪, আনন্দমেলা ১৯৭৯ জুন, আনন্দমেলা ১৯৮০ ১৬ জানুয়ারী এবং আনন্দমেলা ১৯৮৭- এপ্রিল ১৫, আনন্দমেলা ১৯৯৮ ডিসেম্বর ২৮ সংখ্যা ঠিক করা হল। ,

বিজ্ঞপ্তি -

বিজ্ঞপ্তি : কিছুদিন যাবৎ গুগলের ইন্ডিয়ার সারভার কাজ করছে না। তাঁর ফলে যত সাইটের এর শেষে বা সাইটের পেজের শেষে ".in" আছে, সেগুলো কাজ করছে না। একইভাবে ধূলোখেলার লিঙ্ক গুলোতে বেশির ভাগ জান্যগায় ".in" ছিল। যা বর্তমানে কাজ করছে না। ধীরে ধীরে এই লিঙ্ক গুলো শুধরানোর কাজ চলছে। যদিও এটা সময় সাপেক্ষ কাজ। ইতিমধ্যে আপনারা সাময়িক সমাধান হিসেবে ওয়েব অ্যাড্রেস বারে ".in" এর জায়গায় ".com" করে নেবেন। তাহলেই ওই সাইটটি খুলে যাবে।

আবেদন

আবেদন ঃ হঠাৎই দেখা যাচ্ছে বেশ কিছু পুরোনো পোস্ট করা সাধারন সংখ্যার লিঙ্ক গুগুল সিকিউরিটির কারণে প্রাইভেটের মত হয়ে গেছে। যারা আগে খুলেছিলেন, তারা এখনো খুলতে পারছেন। কিন্তু যারা প্রথম, তাদের রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে। আপনাদের কাছে আবেদন, সাধারন সংখ্যা ডাউনলোড করতে এমন সমস্যা হলে ধৈর্য্য রেখে রিকোয়েস্ট পাঠান, ও কিছুদিন পর আবার চেষ্টা করুন। আমরা লিঙ্ক গুলো আপডেট করার চেষ্টা করছি।

নীলকমল লালকমল

সম্পাদক - মালিনী ভট্টাচার্য
প্রকাশ কাল -  ফেব্রুয়ারী ১৯৮৬ - 
প্রকাশক -

১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে একটি নতুন মাসিক কিশোর পত্রিকার আবির্ভাব ঘটে – মালিনী ভট্টাচার্য'র সম্পাদনায় 'নীলকমল লালকমল'। এই পত্রিকাটির লেখক তালিকাতে ছিলেন সেই সময়ের বেশ কয়েকজন প্রখ্যাত লেখক-লেখিকা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আশাপূর্ণা দেবী, সুধীন্দ্রনাথ রাহা, শঙ্খ ঘোষ, পবিত্র সরকার, অমরেন্দ্র চক্রবর্তী, সরল দে প্রমুখ। এছাড়াও পত্রিকাটির সঙ্গে সত্যজিত রায়েরও যোগাযোগ ছিল। তিনি এই পত্রিকার নামাঙ্কন করেছিলেন। কেবলমাত্র তাই নয়, এই পত্রিকার দ্বিতীয় সংখ্যাতে (মার্চ, ১৯৮৬) তিনি 'রতন ও লক্ষ্মী' নামে একটি গল্পও লিখেছিলেন। এখানে উল্লেখ করা যায় যে সত্যজিত রায় সেই সময়ে কিশোরদের জন্য কেবলমাত্র 'সন্দেশ' ও 'আনন্দমেলা' পত্রিকাতেই লিখতেন।

পত্রিকাটির প্রচ্ছদ অঙ্কন শিল্পী ছিলেন গণেশ পাইন ও শৈবাল ঘোষ। পত্রিকাটিতে গল্প, ছড়া, অনুবাদ, ধারাবাহিক উপন্যাস, বিজ্ঞান ও ইতিহাসের লেখা এবং কমিকস ছাড়াও কয়েকটি নিয়মিত বিভাগও ছিল। কিন্তু জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও পত্রিকাটি কয়েক মাস পড়েই বন্ধ হয়ে যায়।

কৃতজ্ঞতা ঃ অভিজিৎ ব্যানার্জী


প্রকাশকাল সূচিপত্র লিঙ্ক ডাউনলোড লিঙ্ক
১৯৮৬ সূচীপত্র  মার্চ, মে-জুন, জুলাই, আগষ্ট, শারদীয়া.



No comments:

Post a Comment

Please encourage if you like our posts.